ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুর বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সব নদীর ন্যায্য হিসাবের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা । 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেরোবি শাখার উদ্যোগে সমন্বয়ক শামসুর রহমান সুমনের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক জাহিদ আহসান জয়, রহমত আলী, মনিরুল ইসলাম মুকুল প্রমুখ।

Advertisement

মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরবঙ্গ আজ বৈষম্যের শিকার। তিস্তায় যে মহাপরিকল্পনা সরকার হাতে নিয়েছে তা বাস্তবায়ন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য অতিসত্বর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। ভারতের সঙ্গে আমাদের যে ন্যায্য হিস্যা আছে আমরা তা এখনই বুঝে নিতে চাই, এটা আমাদের ন্যায্য দাবি। বিগত সরকারের মতো মিথ্যা আশ্বাস নয়, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস স্যারের কাছে আমাদের একটাই দাবি দ্রুত তিস্তা কমিশন গঠন করে এর কাজ শুরু করতে হবে। অন্যথায় আন্দোলনের ডাক দিব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!