ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৬ দফা নিয়ে এবার সড়কে পলিটেকনিকের শিক্ষার্থীরা

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৬:২৫, ৯ সেপ্টেম্বর ২০২৪
৬ দফা নিয়ে এবার সড়কে পলিটেকনিকের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তা মোড় অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মগবাজার মহাখালী, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে তারা বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বেলা ১টার পর সড়কে অবস্থান নেন তারা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি
১. কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না।

২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদি করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের (৬ মাস) করতে হবে।

৩. ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদফতর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে।

৪. কারিগরি সেক্টরে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পূর্ণ করতে হবে।

৫. কারিগরি শিক্ষা অধিদফতরের সব নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে।

৬. উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত করা হবে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি খাত পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনও জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদফতরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষকসংকট দূর করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!