ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

টাঙ্গাইল পলিটেকনিকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৫, ৯ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইল পলিটেকনিকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের
ফাইল ফটো

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত ক্লাস ও সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা করেছে।

সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটে ৬ দফা দাবি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ইনস্টিটিউটটির শিক্ষার্থীরা। এতে প্রায় ৩০০জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকাগামী সব যানবাহন চল বন্ধ হয়ে যায়। 

পরে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!