ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির হল থেকে ‘গ্রেনেড’ সদৃশ বস্তু উদ্ধার

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ১৯ আগস্ট ২০২৪
ঢাবির হল থেকে ‘গ্রেনেড’ সদৃশ বস্তু উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দিন হল থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে শিক্ষার্থীরা। 

সোমবার (১৯ আগস্ট) দুপুরে হলের উত্তর ব্লকের ২২২ নাম্বার কক্ষে এসব দেখতে পান শিক্ষার্থীরা। পরে হল প্রশাসনকে বিষয়টি জানান তারা। জানা যায়, ওই কক্ষটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের কক্ষ।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান বলেন, একটু আগে শিক্ষার্থীরা আমাকে জানায় হলের একটি কক্ষে গ্রেনেড সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না এগুলো কি। সেখানে হাউস টিউটররা রয়েছেন। ইতোমধ্যেও পুলিশকে জানানো হয়েছে, তারা আসছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!