বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক বলেন, আমি প্রক্টরিয়াল বডির পদত্যাগ পত্র পেয়েছি। তারা বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়ে প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতি বিবেচনায় আমরা পদত্যাগ করেছি। এছাড়া অন্যকিছু বলতে পারব না। আমার আর মন্তব্য নেই।
.png)
এরআগে গতকাল রাত সাড়ে ৮টায় এক সংবাদ সম্মেলন করে ১১ আগস্টের মধ্যে শিক্ষার্থীরা উপাচার্য, প্রক্টোরিয়াল বডির এবং শিক্ষক সমিতি ভেঙ্গে দেওয়ার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। রাতের মধ্যে পদত্যাগ না করলে উপাচার্যের বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছিলেন তারা। এরই প্রেক্ষিতে আজ উপাচার্য পদত্যাগ করেন।
প্রসঙ্গত, গতকাল রাত সাড়ে ১১টায় প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর জাহিদ হাসান, অমিত দত্ত, আবু ওবায়দা রাহিদ পদত্যাগ করেন। সমন্বয়কদের আল্টিমেটাম দেওয়ার পূর্বেই সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা।