বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নাট্য উৎসব আয়োজনের বিষয়টি জানানো হয়।
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে এ আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।
.png)
জানা গেছে, ৪ জুলাই ইশতিয়াক আহমেদ ও গুলশান পারভীন সুইটির নির্দেশনায় পরিবেশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘মাল্যদান’।
৫ জুলাই জীবন অধিকারীর নির্দেশনায় মৃণাল মুখোপাধ্যায়ের নাটক ‘যুযুধান’ পরিবেশিত হবে। এবং কলকাতার মছলন্দপুর ইমন মাইম সেন্টারের পরিবেশনায় ধীরাজ হাওলাদারের নির্দেশনায় পরিবেশিত হবে মূকাভিনয় ‘একটি গাছ একটি প্রাণ ও দেখা’।
এ বিষয়ে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, এবছর থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১২ বছর পেরিয়ে ১৩তম বছরে পদার্পণ করেছে, অর্থাৎ এক যুগ পূর্তি হয়েছে। আর এই এক যুগ পূর্তি উপলক্ষে আমাদের এবারের আয়োজন ‘যুগান্তরের উৎসব-২০২৪’। এই আয়োজনকে কেন্দ্র করে আমরা আয়োজন করতে যাচ্ছি প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২৪’, থিয়েটার পুনর্মিলনী এবং নবীনবরণ ও প্রবীণ বিদায়। এর আগে আমরা দুবার আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব আয়োজন করেছি। এই আয়োজনের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অঙ্গনেও এগিয়ে যেতে চাই। থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে উপস্থাপন করতে চাই।