বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা আন্দোলনের জন্য জড়ো হয়। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেডসহ গুলি ছোড়ে। এতে আট শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
এ সময় স্থানীয়দের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীর পুলিশকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়।
.png)
এর আগে গতকাল বুধবার ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারীদের ইট-পাটকেলের আঘাতে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) আলী আশরাফ ভূঞাসহ কয়েকজন সাংবাদিক আহত হন।
এদিন বিকেল ৫টার দিকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।