ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষাপ্রতিষ্ঠানে কমবে গ্রীষ্মের ছুটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ১৮ জুন ২০২৪
শিক্ষাপ্রতিষ্ঠানে কমবে গ্রীষ্মের ছুটি
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহার ছুটির পরের সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। 

পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হতে পারে। এক সপ্তাহ কমতে পারে এ ছুটি। 

শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

Advertisement

শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা আগামী ২ জুলাই পর্যন্ত। ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে।

ঈদুল আজহার সরকারি ছুটির পরেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!