পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে চলমান দাবদাহের কারণে বিশ্ববিদ্যালয়ের অফিস চলার সময়সূচি সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে পরিবহন নতুন সময়সূচি অনুযায়ী চলাচল করবে। নতুন সময়সূচি অনুযায়ী সকালে ৭টা ২৫ মিনিট ও ৮টা ২৫ মিনিটের পূর্ব রুট অনুযায়ী সব গাড়ি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এবং দুপুর ১২টা ১০ মিনিটে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে শহরে (ক্যাম্পাস-মনিহার, ক্যাম্পাস-চাঁচড়া) ছেড়ে যাবে।
.png)
এরপর দুপুর ২টা ১০ মিনিটে পূর্বে রুট অনুযায়ী সব গাড়ি ক্যাম্পাস থেকে শহরে উদ্দেশ্যে ছেড়ে যাবে। মার্কেট ট্রিপ বিকাল সাড়ে ৫টায় শহর থেকে ক্যাম্পাসে ছেড়ে আসবে।
লাইব্রেরি ট্রিপ ও বৃহস্পতিবার আগের নিয়মে মার্কেট ট্রিপ চলবে।
প্রসঙ্গত, ৩০ তারিখের পর যথারীতি পূর্বের সময়সূচি অনুযায়ী সব গাড়ি চলাচল করবে।