ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে ঈদের দুই জামাত, প্রথম ৮টায়

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ৮ এপ্রিল ২০২৪
ঢাবিতে ঈদের দুই জামাত, প্রথম ৮টায়
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল-ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। 

সোমবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন- প্রধান খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ।

Advertisement

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় ঈদ-উল-ফিতরের পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!