ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এসএসসি: ভোলায় ১৭ পরীক্ষার্থী ও ১ শিক্ষক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৪
এসএসসি: ভোলায় ১৭ পরীক্ষার্থী ও ১ শিক্ষক বহিষ্কার
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে এসএসসি ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে ১৭ পরীক্ষার্থীকে ও এক শিক্ষককেও বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা শুরু হওয়ার পর চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজন, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৯ জন ও আবুবকরপুর আমিনা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে ৭ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার করা হয়।

এছাড়াও আবুবকরপুর আমিনা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ জানান, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ২য় পত্র ও দাখিল পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে তিনটি কেন্দ্র থেকে ১৭ জন পরীক্ষার্থী ও একজন শিক্ষককে বহিষ্কার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এসএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!