বুধবার সকাল ৭টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর অধ্যক্ষ মদিনা খাতুনসহ অন্যান্য শিক্ষকরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
.png)
এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে পতাকা উত্তোলন করা হয়। পরে কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, একুশ মানে মাথা নত না করা, একুশ মানে এগিয়ে যাওয়া। আর এই শক্তি আমাদের দিয়েছে অমর একুশ এবং আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন। একুশের এই শক্তির বলে বলীয়ান হয়েই আমরা এগিয়ে যাই। শুধু ভাষার এ মাসে নয়, একুশ আমাদের শক্তি যোগায় সারা বছর। বাংলাদেশ ও বাংলা ভাষাকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।
অনুষ্ঠানে নিজ বক্তব্যে কলেজের প্রভাষক অনিমা সমাদ্দার জানান, মাতৃভাষার প্রতি আমাদের এই দরদ ফেব্রুয়ারি মাসে এসে আরো বেড়ে যায়। কারণ, আমরা তখন ১৯৫২ সালের একুশের স্মৃতি স্মরণ করি। স্মরণ করি আমাদের সেসব অকুতোভয় সংগ্রামীকে, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক ইসমত আরা পারভীন, খাদিজা শিকদার, পাপিয়া ইয়াসমিন মিনু ও রুবিনা সুলতানা প্রমুখ।