প্রত্নতত্ত্ব বিভাগ সূত্রে জানা যায়, প্রদর্শনীতে প্রাগৈতিহাসিক যুগ থেকে ঔপনিবেশিকতা যুগ পর্যন্ত বিভিন্ন স্থানে পাওয়া প্রত্নবস্তু প্রদর্শন করা হবে। ১২ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদর্শনী চলবে। এতে প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী দেখতে পারবে শিক্ষার্থীরা। এছাড়া দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ করতে পারবেন তারা। বিশ্ববিদ্যালয় ছাড়াও পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রদর্শনীতে অংশ নিবে।
এদিকে উদ্বোধনী র্যালিতে বিভাগটির সভাপতি ড. মুহাম্মাদ সোহরাব উদ্দীনের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
.png)
প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য প্রদর্শনীর বিষয়ে জানতে চাইলে প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি ড. সোহরাব উদ্দিন বলেন, প্রদর্শনীতে বিভিন্ন সময়ে প্রাপ্ত প্রত্নবস্তু প্রদর্শিত হবে। এখানে আমরা প্রত্নতাত্ত্বিক ধারণায় দেখানো চেষ্টা করব এ দেশের ইতিহাস, ঐতিহ্য, মানুষের আবির্ভাব, বিবর্তনের ইতিহাস। এটি হবে বিশ্ববিদ্যালয়ের সব স্টেকহোল্ডারদের জন্য একটি শিক্ষামূলক প্রোগ্রাম। আমরা অ্যাকাডেমিক ও নন অ্যাকাডেমিক উভয় শিক্ষাকে একত্রিত করার চেষ্টা করেছি। এখানে এই এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছি।