মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে অনুষ্ঠানটি আয়োজন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘উদীচী শিল্পীগোষ্ঠী সৃষ্টির মূল লক্ষ্য হলো গণজাগরণমূলক গান গেয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। আর সেই সচেতনতা হচ্ছে আমাদের মধ্যে মূল্যবোধ তৈরি করা। এই মূল্যবোধ গড়ে উঠবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, নারী পুরুষের মধ্যে সমতা, বৈষম্যহীন সমাজ এবং বহুমাত্রিক বাংলাদেশের সমন্বয়ে।’
.png)
তিনি আরো বলেন, ‘আমরা নিজেদের নারী বা পুরুষ না ভেবে মানুষ হিসেবে ভাবলে উন্নত বিশ্বের মতো এগিয়ে যেতে পারব।’
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলামের তত্ত্বাবধায়নে অনুষ্ঠানটি পরিচালিত হয়৷
প্রসঙ্গত, অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী জবির সংসদের সদস্যরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন৷ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলো পুঁথিপাঠ ও বিভিন্ন ব্যান্ডদল তাদের নিজস্ব গান ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।