ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন ডে: জানাবে দেশটিতে পড়ার সব খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ৩০ অক্টোবর ২০২৩
অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন ডে: জানাবে দেশটিতে পড়ার সব খুঁটিনাটি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে বহুসংখ্যক শিক্ষার্থী এখন দেশের বাইরে পড়তে যেতে চান। আর তাদের মধ্যে অন্যতম পছন্দের দেশ ‘অস্ট্রেলিয়া’। সেখানে উন্নত জীবন-যাপনের পাশাপাশি রয়েছে দেশের মতো আবহাওয়া। যে কারণে তারা উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াকে বেছে নিচ্ছেন। 

তবে আগ্রহী শিক্ষার্থীরা অনেকেই জানেন না কীভাবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের আবেদন করা যাবে। তাদের জন্য দেশে আয়োজন করা হয়েছে ‘অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন ডে’।

আগামী ৬ নভেম্বর পিএফইসি গ্লোবালের ধানমন্ডি অফিসে এবং ৯ নভেম্বর তাদের বনানি অফিসে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Advertisement

আগ্রহী যেকোনো শিক্ষার্থী অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের থেকে সরাসরি জেনে নিতে পারবেন তাদের নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়, কোর্স, টিউশন ফি ও পড়াশোনা পরবর্তী কাজের সুযোগ-সুবিধা সম্পর্কে।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার ২০টির বেশি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। তারা শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশন, অ্যাডমিশন এবং ভিসা সম্পর্কিত সব তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এছাড়া একই দিনে কোনো আবেদন ফি ছাড়াই আবেদন করতে পারবেন পছন্দের বিশ্ববিদ্যালয়ে। অ্যাকাডেমিক ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীরা পেতে পারেন শতভাগ স্কলারশিপ।

পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, অস্ট্রেলিয়ায় পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের আরো ভালো যোগাযোগের জন্য এ অ্যাপ্লিকেশন ডের আয়োজন করা হয়েছে। আশা করি, এ অ্যাপ্লিকেশন ডে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক এবং তথ্যপূর্ণ হবে।

অন্যদিকে, স্পট অ্যাপ্লিকেশন করলে শিক্ষার্থীরা একটি স্মার্ট ওয়াচ পাবেন। এছাড়া থাকছে আইইএলটিএস এবং পিটিই কোর্সে ২৫ শতাংশ ছাড়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!