টাইগারদের ব্যর্থ ব্যাটিং প্রদর্শনী দেখে ম্যাচ শেষ হওয়ার আগেই কলকাতার ইডেন গার্ডেন ছেড়ে যান তারা। ম্যাচ শেষে তাদের উদ্দেশে বার্তা দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করে আসছেন হার্শা ভোগলে। বিভিন্ন সময়ে তাকে টাইগার ক্রিকেট নিয়ে মন্তব্য করতে দেখা গেছে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালদের পর বাংলাদেশের আর কোনো বিশ্বমানের ক্রিকেটার তৈরি হয়েছে কিনা— তা নিয়ে সন্দীহান তিনি।
.png)
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে করা এক পোস্টে হার্শা প্রশ্ন রেখেছেন, ‘বাংলাদেশকে কিছু কঠিন প্রশ্ন নিজেদের করতে হবে। বাংলাদেশি সমর্থকরা আপনাদের মতে সাকিব, মুশফিক ও তামিমদের ব্যাচের পর আর সত্যিকার অর্থে কোনো বিশ্বমানের খেলোয়াড় কি এসেছে?’
তিক্ত হলেও সত্যি বাংলাদেশ ওই ব্যাচের আসলেই বিশ্বমানের ক্রিকেটার তৈরি করতে পারেনি। তাদের বাইরে মাশরাফী বিন মোর্ত্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে টাইগার ক্রিকেটে গড়ে ওঠে পঞ্চপান্ডব। যাদের ছাড়া টাইগার ক্রিকেটের বেহাল দশা নিয়ে কম আলোচনা হয়নি।
আরো একবার সেই প্রসঙ্গ তুলে আনলেন হার্শা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের প্রতিভা থাকলেও, তাদের বিশ্বমানের বলতে নারাজ এই ক্রিকেট বিশ্লেষক।
আরেকটি টুইট বার্তায় ইরফান পাঠান সমর্থকদের আরও ভালো কিছু প্রাপ্য বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য মাঠে এবং বাইরে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের নতুন করে সাজাতে হবে। তাদের এমন কিছু অনুরাগী সমর্থক আছে, যারা আরও ভালো কিছুরই প্রাপ্য।’