ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশী ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকীর জন্মদিন আজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫, ৩০ অক্টোবর ২০২৩
বাংলাদেশী ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকীর জন্মদিন আজ
ছবি: সংগৃহীত

জুনায়েদ সিদ্দিকী বাংলাদেশী ক্রিকেটার। বা হাতী ব্যাটসম্যান। ১৯৮৭ সালের ৩০শে অক্টোবর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন জুনায়েদ। পুরো নাম মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী। তবে কাছের মানুষের কাছে ইমরোজ নামেই বেশী পরিচিত এ বাহাতি ব্যাটসম্যান। 

জুনায়েদের দাদার বাড়ি ছিল পাকিস্তানের শিয়াল কোটে। কিন্তু ১৯৬৮ সালে মুক্তিযুদ্ধের আগে পরিবারসহ ততকালিন পূর্ব পাকিস্তানে বসবাস শুরু করেন জুনায়েদের দাদা। জুনায়েদ সিদ্দিকি ২০০৩-২০০৪ মৌসুমে রাজশাহী বিভাগের হয়ে পেশাদার ক্রিকেট খেলা শুরু করেন। এরপর ২০০৭-২০০৮ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এ বাহাতীর। 

এছাড়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ডেভ্যু ম্যাচে ৭১ রান করেন এ ব্যাটসম্যান। জুনায়েদ সিদ্দিকী বাহাতি ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে মাঝে মধ্যে ডান হাতে অফব্রেক বোলিং করে থাকেন। এখন পর্যন্ত ১৯ টেস্টে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি সহ ৯৬৯ রান করেছেন এ বাহাতী। আর একদিনের ৫৪টি খেলায় ১টি শতক ও ৬টি অর্ধ শতকসহ ১১৯৬ রান করেছেন। 

Advertisement

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট এবং ২০১১ সালে জিম্বাবুয়ের সঙ্গে শেষ ওয়ানডে খেলেন জুনায়েদ। আর টি-২০ শেষ ম্যাচ খেলেন ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিশ্বকাপে ভাল করতে না পারায় ২০১০ সালে অস্ট্রেলিয়া সফরে দল থেকে বাদ পরেন জুনায়েদ। এরপর থেকে দলে ফেরার জন্য চেষ্টা করে যাচ্ছেন এ বা হাতি ব্যাটসম্যান।  

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!