ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

‘বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৪, ৩০ অক্টোবর ২০২৩
‘বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগে’
ফাইল ছবি

বিশ্বকাপ শুরুর আগেও বাংলাদেশ দল নিয়ে সমর্থকদের স্বপ্ন ছিল আকাশছোঁয়া। এবারের আসরে অন্তত সেমিফাইনাল খেলবে টাইগাররা, এমন প্রত্যাশা ছিল সবার। অথচ বিশ্বকাপ শুরু হতেই বাংলাদেশের ছন্দপতন। একের পর একে পরাজয়ে কোণঠাসা পুরো টিম।

টাইগারদের এমন অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। বাংলাদেশের এই বিশ্বকাপ যাত্রাকে গড়পড়তার চেয়েও খারাপ বলেছেন তিনি।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এ স্পোর্টসের ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানের এক আলোচনায় ওয়াসিম আকরাম বলেন, ‌‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে। লিটন হতাশ করেছেন, শান্ত কী করেছেন আমি জানি না, তার ওপর অনেক ভরসা ছিল, তিনে খেলেছেন, চারে খেলেছেন, কিছু করতে পারলেন না।’

Advertisement

দ্য প্যাভিলিয়নের ওই আলোচনায় গ্যালারিতে একটি প্ল্যাকার্ডের কথা উঠে এসেছে, যেখানে বাংলাদেশের একজন সমর্থক লিখেছেন, ‌‘সবসময়ই আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ।’ ওয়াসিম আকরাম বলেন, ‌‘দলটার ক্রিকেটারদের বয়স কম যেমন, তানজিদ তামিম, তার সঙ্গে আপনাদের থাকা উচিত।’

সুইং অব সুলতান খ্যাত এই কিংবদন্তি মনে করেন, এখনই বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) উদ্দেশ্য করে তিনি বলেন, ‌‘ব্যাটার খোঁজেন আপনারা, ফার্স্ট ক্লাস ক্রিকেটে মনোযোগ দেন।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!