ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মধ্যরাতে ছাদ থেকে লাফিয়ে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ০৮:১০, ৯ অক্টোবর ২০২৩
মধ্যরাতে ছাদ থেকে লাফিয়ে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 
মীর জাওয়াদ। ফাইল ফটো

পুরান ঢাকার হাজারীবাগ এলাকায় বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ঐ শিক্ষার্থীর নাম মীর জাওয়াদ।

রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে মীর জাওয়াদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মীর জাওয়াদ ঢাবির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার এমন রহস্যময় মৃত্যুর কারণ জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!