ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ই-রিসোর্স ব্যবহারে ইউজিসি এবং আইইইই’র মধ্যে সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৪, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ই-রিসোর্স ব্যবহারে ইউজিসি এবং আইইইই’র মধ্যে সমঝোতা স্বাক্ষর
সোমবার ই-রিসোর্স ব্যবহারে ইউজিসি এবং আইইইই’র মধ্যে সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের প্রকৌশল শিক্ষা ও গবেষণায় ই-রিসোর্স ব্যবহার বিষয়ে সহযোগিতা প্রদানে বিশ্বের প্রকৌশলীদের বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। 

সোমবার এক অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান এবং আইইইই এর ইন্টারন্যাশনাল এরিয়া ম্যানেজার কলিন ডি’মেলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

সমঝোতা স্বারকের আওতায় দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইইইই এর ই-জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস ব্যবহার করার সুযোগ পাবেন।

Advertisement

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, ইউজিসি’র ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় উপস্থাপনা করেন ইউডিএল শাখার উপ পরিচালক জনাব নুসরাত শারিতা।

প্রফেসর আলমগীর বলেন, সমঝোতা স্বারকের ফলে দেশের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা আইইইই’র ই-জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস প্রকাশনাগুলোতে সহজ প্রবেশাধিকার পাবে। এর মাধ্যমে দেশের শিক্ষা-গবেষণার ক্ষেত্রে গুণগত মানোন্নয়ন এবং জ্ঞানের বিস্তার ঘটবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইউজিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!