ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৭ কলেজ প্রসঙ্গে সিদ্ধান্ত আসবে মঙ্গলবার

শিক্ষাঙ্গন প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ২৭ আগস্ট ২০২৩
৭ কলেজ প্রসঙ্গে সিদ্ধান্ত আসবে মঙ্গলবার
ছবি: ডেইলি বাংলাদেশ

নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে কিছুদিন ধরেই নানা কর্মসূচি পালন করছেন ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে আগামী মঙ্গলবার (২৯ আগস্ট) সিদ্ধান্ত আসতে পারে।

রোববার (২৭ আগস্ট) এ তথ্য জানিয়েছেন সাত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক সুরাইয়া আকতার সুফিয়া।

তিনি বলেন, আগে আমরা শিক্ষার্থীদের ছয়টি দাবি মেনে নিয়েছি। তারা আগেও কথা শুনেনি, এখনো কথা শুনছে না। আগামী মঙ্গলবার লিখিত আকারে রেজুলেশন দেওয়া হবে। সেখানে পজিটিভ কিছু আসতে পারে। 

Advertisement

অধ্যাপক সুরাইয়া আরো বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তারা কোনো কথা শুনল না। এখন তারা যে দাবির কথা বলছে সেখানে সিদ্ধান্ত হবে। তারা যে চার ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছে এটা দুঃখজনক। এতে জনগণের ভোগান্তি হচ্ছে। 

এর আগে তিনি ইডেন কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য আসেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!