রোববার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
অধ্যাপক ড. মোস্তাফিজুর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দের তালিকা আগামীকাল (সোমবার) প্রকাশ করা হবে। এ বছরও অন্যবারের মতো একাধিক (আসন খালি থাকা সাপেক্ষে পাঁচটি) মেধাতালিকা প্রকাশিত হবে।
.png)
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা পাশ করেছেন তারাই বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের আবেদন করতে পেরেছেন।
এবার মোট ৪৫ হাজার ৬২০টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে বিজ্ঞান ইউনিটে ১৬ হাজার ৭৭৩টি, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৭ হাজার ৩২০টি এবং বাণিজ্য ইউনিটে ১১ হাজার ৫২৭টি বিষয় ও কলেজ পছন্দের আবেদন জমা পড়েছে।