ছাত্র প্রতিনিধিরা দীর্ঘক্ষণ আলোচনার পর, সাত কলেজের সমন্বয়কের আশ্বাসে মানববন্ধন শেষ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থীরা, পরীক্ষার দীর্ঘ আট মাস পর আমাদের রেজাল্ট প্রকাশিত হয়। তখন জানা যায়, বহু শিক্ষার্থী সিজিপিএ ২.০০ এর কম পেয়েছেন। যার ফলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না। কিন্তু এরই মধ্যে দীর্ঘ আট মাস দ্বিতীয় বর্ষের পড়ালেখা করা হয়েছে।
.png)
তারা জানান, এরই মধ্যে প্রথম বর্ষের ফরম ফিলাপ শুরু হয়ে গেছে। ঐ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে প্রথম বর্ষে থেকেই সব পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলা হচ্ছে। কিন্তু এক মাস সময়ের প্রস্তুতিতে আমরা পুনরায় প্রথম বর্ষের পরীক্ষায় করাটা অযৌক্তিক।
উল্লেখ, বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেন। এতে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।