ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি অধিভুক্ত সাত কলেজ: বিষয় বরাদ্দের ১ম তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ২২ আগস্ট ২০২৩
ঢাবি অধিভুক্ত সাত কলেজ: বিষয় বরাদ্দের ১ম তালিকা প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের ১ম তালিকা প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

Advertisement

তিনি বলেন, সরকারি ৭ কলেজের সব ইউনিটের প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে অধিভুক্ত কলেজসমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (তিন হাজার টাকা) প্রদান করতে পারবেন। এছাড়াও এই সময়ের মধ্যে উল্লিখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে।

জানা যায়, আগামী ২৮ আগস্ট বিকেলে দ্বিতীয় মনোনয়ন প্রকাশ করা হবে। এভাবে আসন খালি থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে পর্যায়ক্রমে মোট পাঁচটি মেধা তালিকা প্রকাশ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!