ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

প্রাথমিকে প্রধান শিক্ষক বদলির আবেদন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৭, ২ আগস্ট ২০২৩
প্রাথমিকে প্রধান শিক্ষক বদলির আবেদন স্থগিত
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের বদলির অনলাইন আবেদন বৃহস্পতিবার (৩ আগস্ট) শুরু হওয়ার কথা ছিল। তবে বদলির কার্যক্রম স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

বুধবার (২ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এক আদেশ জারি করে বদলি কার্যক্রম স্থগিত করা হয়ে। বদলির আবেদন স্থগিত করার কারণ জানা যায়নি।

অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, একই উপজেলা ও থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলির কার্যক্রম নির্দেশক্রমে স্থগিত করা হলো।

অধিদফতরের প্রশাসন শাখার কর্মকর্তারা বলছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বদলি কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্থগিতের কারণ মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

জানা গেছে, গত রোববার প্রধান শিক্ষকদের বদলির আবেদন ৩ আগস্ট থেকে শুরুর বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছিল। তবে মঙ্গলবার বদলি কার্যক্রম স্থগিত করতে বলে মন্ত্রণালয়। এরপর বুধবার বদলি কার্যক্রম স্থগিত করা হলো।
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!