ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সময়োপযোগী দক্ষ মানবসম্পদ হবে হাবিপ্রবি শিক্ষার্থীরা- উপাচার্য

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০০, ১৪ জুন ২০২৩
সময়োপযোগী দক্ষ মানবসম্পদ হবে হাবিপ্রবি শিক্ষার্থীরা- উপাচার্য
ছবি: ডেইলি বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেছেন, আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে অবশ্যই আমাদের সময়োপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। আমরা চাই হাবিপ্রবি শিক্ষার্থীরা সময়োপযোগী দক্ষ মানবসম্পদে পরিণত হবে। 

বুধবার (১৪ জুন) ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (ক্যাডস) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার ক্ষেত্রে টেকনিক্যাল স্কিলের গুরুত্ব দিই। কিন্তু বর্তমান এই প্রতিযোগিতামূলক বিশ্বে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি সফট স্কিলের গুরুত্ব অনেক। এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। 

Advertisement

ক্যাডস পরিচালক অধ্যাপক ড. এন. এইচ. এম. রুবেল মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরটির পরিচালক অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, প্ৰক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নিৰ্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক।

কৰ্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এ.এস.এম. মাহবুবুর রহমান। তিনি শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে ইংরেজির সঠিক ব্যবহার, ইংরেজি লেখার দক্ষতাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় ইংরেজিতে ভালো করার বিস্তারিত তুলে ধরেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!