ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবির নতুন ভবনে প্রথম পরীক্ষা শনিবার

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ২ জুন ২০২৩
হাবিপ্রবির নতুন ভবনে প্রথম পরীক্ষা শনিবার
হাবিপ্রবির নব নির্মিত দশতলা একাডেমিক ভবন। ছবি: ডেইলি বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বহুল কাঙ্ক্ষিত ও আলোচিত নবনির্মিত দশতলা একাডেমিক ভবন এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। জিএসটি গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এ ভবনে প্রথম কোনো পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হাবিপ্রবি ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, নতুন দশতলা একাডেমিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় প্রায় এগারশ (১১শ) পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছে। 

এর মধ্যে নতুন একাডেমিক ভবন (দশ তলা একাডেমিক ভবন) ছাড়াও ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন, একাডেমিক ভবন-১ (কৃষি অনুষদ), একাডেমিক ভবন-২ (ইঞ্জিনিয়ারিং অনুষদ), একাডেমিক ভবন-৩ (ভেটেরিনারি অনুষদ) এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন বিন্যাস করা হয়েছে। 

Advertisement

সব মিলিয়ে এই ভবনগুলোতে ৫ হাজার ৪৪২ জন পরীক্ষার্থীর সিট বসানো হয়েছে বলেও ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!