ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবিতে ডাটা প্রসেসিং বিষয়ক ট্রেনিং সেশনের উদ্বোধন

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ১৮ মে ২০২৩
হাবিপ্রবিতে ডাটা প্রসেসিং বিষয়ক ট্রেনিং সেশনের উদ্বোধন
হাবিপ্রবিতে ডাটা প্রসেসিং বিষয়ক ট্রেনিং সেশনের উদ্বোধন করা হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ডাটা প্রসেসিং বিষয়ক ট্রেনিং সেশনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ইসিই ক্লাব অব এইচএসটিইউ আয়েজিত ‘4 Day Hands on Training on Python for Data Science and Machine Learning’ শীর্ষক ট্রেনিং সেশনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। তিনি বলেন, এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। এসব ট্রেনিংয়ে অংশগ্রহণের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের দক্ষ করে গড়তে পারবে।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসিই ক্লাব অব এইচএসটিইউ এর সভাপতি এবং ইসিই বিভাগ এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহবুব হোসেন। 

এতে আরো উপস্থিত ছিলেন সিএসই অনুষদের ডীন প্রফেসর মো. মেহেদী ইসলাম, সিএসই অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল্লাহ আল মামুন, ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জামিল সুলতান, এবং সিএসই অনুষদের শিক্ষকরা।

উল্লেখ্য, অভিজ্ঞ ইনস্ট্রাক্টর দ্বারা এই ট্রেনিং সেশনে শিক্ষার্থীদের ডাটা প্রসেসিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!