অস্ট্রেলিয়া দূতাবাস এরই মধ্যে তার ভিসা গ্রহণ করেছে। পিএইচডি প্রোগ্রামে পড়ালেখার সুযোগ পেয়েছেন তিনি। মুন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, রংপুরের গংগাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কারমাইকেল কলেজ থেকে এইসএসসি শেষ করেন মুন। ২০২১ সালে হাবিপ্রবি থেকে বিএসসি এবং ২০২৩ (রেজাল্ট প্রকাশিত হয়নি) সালে এমএসসি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী এমএসসি প্রথম সেমিস্টারে অধ্যয়নরত অবস্থায় পিএইচডি স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছিলেন।
.png)
এরই মধ্যে তার ২০টির বেশি গবেষণা প্রবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল, কনফারেন্স এবং বইয়ে প্রকাশিত হয়েছে। এছাড়াও ডেটা সায়েন্স ইন্সট্রাকটর হিসেবে ইউএসএ, ডেনমার্ক এবং ইতালিতে স্টুডেন্টদের অনলাইনে পড়ানোর পাশাপাশি সিএসইর বিভিন্ন কোর্সের ওপর ইউটিউবে তার ৪০০’র বেশি ভিডিও টিউটোরিয়াল রয়েছে।
মাহমুদুল হাসান মুন বলেন, ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল মেডিকেলে পড়ার। কিন্তু নাটকীয়ভাবে ভর্তি হয়ে যাই সিএসই বিভাগে। ভার্সিটির শুরুতে আমি কিছুই বুঝতাম না। ক্লাসের সবাই যখন প্রোগ্রামিং, একাডেমিক নিয়ে খুব ভালো করত, তখন আমি তাদের সঙ্গে মানিয়ে নিতে পারতাম না। প্রথম সেমিস্টারে আমার প্রোগ্রামিংয়ের হাতেখড়ি হয় শ্রদ্ধেয় ড. পলাশ উদ্দিন স্যারের হাত ধরে। সেই শুরু থেকে তিনি আমাকে গাইডলাইন দিয়েছেন। আজ আমি পিএইচডি করতে যাচ্ছি, এর পিছনে তারই অবদান বেশি।