মঙ্গলবার (২৩ মে) দুপুরে ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু তাহের জানান, গত রোববার (২১ মে) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬৫তম পূর্ণ কমিশন সভায় অনুষ্ঠিত হয়। এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবিতে সর্বোচ্চ ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
.png)
এদিকে ২০২২-২৩ অর্থবছরে হাবিপ্রবিতে বরাদ্দ ছিল ১০৮ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টিতে বরাদ্দ বেড়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকা।
২০২৩-২৪ অর্থবছরে ইউজিসির বরাদ্দকৃত বাজেট বিষয়ে হাবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. বিধান চন্দ্ৰ হালদার বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবছর বাজেট ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বেতন-ভাতা, গবেষণা, আইআরটি এর মাধ্যমে আইকিউএসিতে ট্ৰেনিংয়ে এই বাজেট খরচ হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়কে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’