এরইমধ্যে স্নাতক প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীরা ঢাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইট (https://bit.ly/3lqzGPo) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।
যেভাবে ডাউনলোড করতে হবে
.png)
১) প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে (www.collegeadmission.eis.du.ac.bd) যেতে হবে।
২) এরপর নিজের আবেদন আইডি দিতে হবে।
৩) তারপর আপনার পাসওয়ার্ড লিখতে হবে।
৪) এরপর লগইন অপশনে ক্লিক করে লগইন করতে হবে।
৫) এখন আপনি আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
ঢাবি অধিভুক্ত সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।