‘এক দেশ, এক ডিগ্রি’ চালুর দাবিতে সোমবার (৫ জুন) বিক্ষোভ মিছিল করে তারা।
জানা গেছে, গত ৩০ মে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে প্রাণিসম্পদ অধিদফতরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৩ প্রকাশ করা হয়। প্রকাশিত গেজেটে জ্যু অফিসার, সহকারী ব্যবস্থাপক, সম্প্রসারণ কর্মকর্তা, পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার, অ্যানিম্যাল প্রোডাকশন অফিসার, পশুপালন কর্মকর্তা পদগুলোতে ভেটেরিনারি সাইন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ডিগ্রিধারীদের আবেদনের যোগ্যতার কথা বলা হয়। কিন্তু ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ রাখা হয়নি প্রকাশিত গেজেটে।
.png)
প্রকাশিত ঐ গেজেট প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আমতলা ও উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল থেকে তারা সারা দেশে অভিন্ন ডিগ্রি চালুর দাবি জানান।
একই সঙ্গে প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল করে ঐ পদসমূহে ডিভিএম ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিয়ে নতুন প্রজ্ঞাপনের দাবি ওঠে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।
বাকৃবি ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির সহসভাপতি মো. শাহরিয়ার খন্দকার বলেন, ভেটেরিনারিয়ানদের অস্তিত্ব সংকটের প্রশ্নে একচুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
প্রসঙ্গত, বাকৃবির ভেটেরিনারি অনুষদ থেকে ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ও পশুপালন অনুষদ থেকে বিএসসি ইন অ্যানিম্যাল হাজব্যান্ড্রি নামে দুইটি পৃথক ডিগ্রি দেওয়া হয়। বর্তমানে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ডিভিএম ডিগ্রি ও তিনটি বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি.ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজব্যান্ড্রি ডিগ্রি প্রদান করা হয়। ফলে সমন্বিত ডিগ্রিধারী একজন শিক্ষার্থী চাকরি ক্ষেত্রে দুই ডিগ্রির সুবিধা পাচ্ছেন।