ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

চবির ডি-ইউনিটে ১৩ হাজার পাশ, ফেল ২৬ হাজার

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ০১:০১, ২৮ মে ২০২৩
চবির ডি-ইউনিটে ১৩ হাজার পাশ, ফেল  ২৬ হাজার
ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ডি ইউনিটের পরীক্ষায় পাস করেছেন ১৩ হাজার ৫৭ জন ও ফেল করেছে ২৬ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। পাশের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ। 

শনিবার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেইসবুক ভেরিফাইড পেজে ফলাফল প্রকাশ করা হয়।

ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, আমরা আজ ফলাফল প্রকাশ করেছি। মোট ৩৯ হাজার ৭৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৫৭ জন। পরীক্ষায় পাশের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ। এ বছর মোট পরীক্ষা দিয়েছিল ৩৯ হাজার ৭৭০ জন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: চবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!