ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবিস্থ নটরডেমিয়ানস সোসাইটির ঈদ আনন্দ ভাগাভাগি

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ১৬ এপ্রিল ২০২৩
জবিস্থ নটরডেমিয়ানস সোসাইটির ঈদ আনন্দ ভাগাভাগি
ঈদ উপহার বিতরণ করেছে নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ সময় তারা দেড় শতাধিক অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করে। 

১৫ এপ্রিল (শনিবার) ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বুড়িগঙ্গা নদীর মাঝি, রিকশাচালক ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের লুঙ্গি বিতরণ করে সংগঠনটি।

বুড়িগঙ্গার মাঝি, রিকশাচালক ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের লুঙ্গি বিতরণ করে সংগঠনটি।

Advertisement

‘আসুন এই রমজানে ১ টাকায় হাসি ছড়াই’ উদ্যোগের অংশ হিসেবে এ আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যরা। এ সময় উপহার পেয়ে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন সাধারণ খেটে খাওয়া মানুষরা।

জবিস্থ নটরডেমিয়ান সোসাইটির প্রধান উপদেষ্টা এন. আই আহমেদ সৈকত জানান, ‘সবার সহযোগিতার গত ২ সপ্তাহে ইফতার বিতরণের পর আজ উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি আগামীতেও এধরণের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!