শনিবার (৮ এপ্রিল) অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে নির্বাচনের মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিভাগের ২০০২-০৩ সেশনের শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম, ২০০১-০২ সেশনের শিক্ষার্থী মো. আতিকুর রহমান ও ২০০৩-০৪ সেশনের শিক্ষার্থী গুলজার হোসেন শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ২০০২-০৩ সেশনের শিক্ষার্থী এইচ. এম. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত মো. আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চতুর্থ ব্যাচের সাবেক ছাত্র ও বর্তমানে বিভাগের সহকারী অধ্যাপক মো. মোজাম্মেল হক, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রথম ব্যাচের সাবেক ছাত্র জুয়েল হোসেন খন্দকার।
.png)
এছাড়াও সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে ২০০৪-০৫ সেশনের সাবেক ছাত্র মো. খলিলুর রহমান, আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দ্বিতীয় ব্যাচের সাবেক শিক্ষার্থী আছিয়া খাতুন নির্বাচিত হয়েছেন।
এছাড়া অন্য ১০টি সদস্য পদে গণিত বিভাগের বিভিন্ন সেশনের সাবেক শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৪ নভেম্বর বিভাগের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. রেজাউল করিমের হাত ধরে যাত্রা শুরু করে জবি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন।