ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন শুরু

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৫, ২ এপ্রিল ২০২৩
ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন শুরু
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অঙ্গীভূত কলেজের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতকের অনলাইনে ভর্তি আবেদন শুরু আজ রোববার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

এর আগে, ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবির অঙ্গীভূত কলেজ সমূহের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অনলাইনে ভর্তি আবেদন আজ ২ এপ্রিল (রোববার) থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ এপ্রিল (রোববার) পর্যন্ত। এছাড়া ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১১ জুন (শনিবার)। ঐদিন সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।

Advertisement

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থাকবে।

প্রসঙ্গত, সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: সাত কলেজ
লিংক সফলভাবে কপি হয়েছে!