সোমবার (৬ মার্চ) সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ০১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১০০১/শা- ২(ক) / নং স্মারকের ক্রমধারায় প্রকাশিত ২০১৯ সনের এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএ শেষ পর্ব বিশেষ পরীক্ষার সময়সূচিতে অনিবার্য কারণবশত নিম্নরূপ পরিবর্তন করা হলো।
.png)
পূর্ব ঘোষিত ৮ মার্চ (বুধবার) -এর পরীক্ষা আগামী ১৫ মার্চ (বুধবার) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
২০১৯ সনের এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএ শেষ পর্ব বিশেষ পরীক্ষার সময়সূচির অন্যান্য তারিখ অপরিবর্তিত থাকবে।
ঢাবি অধিভুক্ত সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।