ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৬, ১৭ মার্চ ২০২৩
সাত কলেজের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৬ জুন (শুক্রবার)।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাত কলেজের সব ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২ এপ্রিল (রোববার) থেকে। ৩০ এপ্রিল (রোববার) পর্যন্ত আবেদন সংগ্রহ চলবে। আগামী ১৬ জুন (শুক্রবার) সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১৭ জুন (শনিবার) বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো সকাল ১১টায় শুরু হবে। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

Advertisement

সাত কলেজের স্নাতকের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!