৩ মার্চ (শুক্রবার) সাত কলেজের ওয়েবসাইটে সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ছানাউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাত কলেজের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে আগামী ১২ মার্চ (রোববার) এবং পরীক্ষা শেষ হবে আগামী ২৮ মে (রোববার)।
.png)
পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা
১) ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইস্যুকৃত প্রবেশপত্র ছাড়া কোন পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
২) পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস যা মোবাইল ফোনে সংযোগ করা যায় এমন ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩) পরীক্ষার্থীদেরকে স্ব স্ব কলেজের অফিস থেকে প্রবেশপত্ৰ সংগ্রহ করতে হবে।
৪) উল্লেখিত সময়সূচিতে কোন প্রকার অসঙ্গতি থাকলে তা সময়সূচি প্রকাশের পরপরই কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করতে হবে।
পরীক্ষার কেন্দ্র
সাত কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হবে কবি নজরুল সরকারি কলেজে।