ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশের তারিখ ঘোষণা
প্রতীকী ছবি

প্রায় ছয় লাখ শিক্ষার্থী অংশগ্রহণে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রাথমিকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা। এবারে এদের মধ্যে বৃত্তি প্রাপ্ত হবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ জনকে বৃত্তি দেওয়া হবে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন। আগামী ২৫-২৮ ফেব্রুয়ারির মধ্যে বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে ৫০ শতাংশ ছাত্র ও ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে দেওয়া হবে। সাধারণ গ্রেডে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক তিনজন ছাত্রী হিসেবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

Advertisement

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে জানান, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল হওয়ায় শিক্ষার্থীদের মেধা যাচাই করতে বৃত্তি চালু করা হয়েছে। নীতিমালা অনুযায়ী- সারাদেশে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। আগামী ২৫-২৮ ফেব্রুয়ারির মধ্যে এ ফলাফল প্রকাশ করা হবে। এরইমধ্যে খাতা মূল্যায়ন কাজ শেষ হয়েছে। এখন শুধু ফলাফল তৈরি করা বাকি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!