[ শিক্ষা ]
কৃষিগুচ্ছে এখনও আসন শূন্য ১৫৭, ভর্তি যেদিন
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশের কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়সমূহের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সপ্তম মাইগ্রেশন ও ভর্তি বাতিল কার্যক্রম শেষও ১৫৭টি আসনে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী। শূন্য আসনের বিপরীতে চার গুণ প্রার্থীকে সাক্ষাৎ এর জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডাকা হয়েছে। এসব শূণ্য আসনে ভর্তি নেওয়া হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।
আগামী বুধবার, ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১২টার ভেতরে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জমাদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখনও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩২টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ৬টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১০টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১টি আসন শূন্য রয়েছে।
.png)
ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ভর্তির সুযোগপ্রাপ্তদের তালিকা বুধবার ২টায় প্রকাশ করে একই দিনেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র এবং ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!