ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, হাতে লিখে আবেদন

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ২০:১১, ৮ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, হাতে লিখে আবেদন
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে লোকবল নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহীদের হাতে লিখে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 

পদের সংখ্যা: ১টি। 

Advertisement

আবেদন যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫ স্কেলে ৩.০০ অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫ সহ স্নাতক পাস থাকতে হবে। 

প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন স্কেল হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। 

যেভাবে আবেদন করবেন: আগ্রহীদের পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) এবং সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখ করে পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর লিখিত আবেদনপত্র পাঠাতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!