গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে হারের পাশাপাশি দলটি প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষেও হেরে গেছে। জয় মাত্র একটি, সেটিও পেরুর বিপক্ষে। দলের এমন ব্যর্থতার পর কোচের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির সাবেক ফুটবলার হ্যাভিয়ের মাসচেরানো।
শনিবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে এমনটাই বলা হচ্ছে। সাবেক বার্সেলোনা ও আর্জেন্টাইন কিংবদন্তি বলেছেন, ‘প্রতিভাবান তরুণ এই প্রজন্মকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে না পারার দায় তার।’
.png)
মাসচেরানো বলেন, ‘খুব বেশি কিছু বলার নেই। আমিই কেবল ব্যর্থ হয়েছি। অসাধারণ প্রতিভাবান একটি দল এটি। আমি তাদের আত্মবিশ্বাস দিতে পারিনি, তাদের মানসিকভাবে সতেজ রাখতে পারিনি। মনে হয় না আমি এই দায়িত্ব চালিয়ে যাব। এখন দেখে ফিরতে হবে এবং শান্ত থাকার চেষ্টা করতে হবে।’
গেল বছরের আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের দায়িত্ব নেন মাসচেরানো। দায়িত্বে নেয়ার পর চারটি টুর্নামেন্টে দলের ডাগ আউটে দাঁড়িয়েছেন। এর মধ্যে দুটিতে শিরোপা জিতিয়ে কাজেরও প্রশংসা পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ব্যর্থতার দায়ে সরে দাঁড়ালেন তিনি।