ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবিতে গবেষণা বিষয়ক ১০ম বার্ষিক সম্মেলন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ২৮ জানুয়ারি ২০২৩
শাবিপ্রবিতে গবেষণা বিষয়ক ১০ম বার্ষিক সম্মেলন শুরু
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘ ১০ম বার্ষিক কনফারেন্স অন রিসার্চ ফাইন্ডিংস’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।

শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, একটি স্মার্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের গবেষণার ওপর নির্ভরশীল। স্মার্ট বাংলাদেশ দেখতে হলে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়গুলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরো বেশি গবেষণা নির্ভর সম্মেলন, গবেষণার পরিধিগুলো আরো বৃদ্ধি করবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গবেষকদের বাজেট বৃদ্ধিতে, সুযোগ সুবিধা তৈরিতে পাশে আছে।

শাবি গবেষণা কেন্দ্রের সদস্য অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাবি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস.এম সাইফুল ইসলাম এবং ভোট অফ থ্যাংকস প্রদান করেন শাবি গবেষণা কেন্দ্রের সদস্য অধ্যাপক ড. এ. জেড. এম মঞ্জুর রশীদ।

উল্লেখ্য, এবারের সম্মেলনে ১৬টি টেকনিক্যাল সেশনে সর্বমোট ১৪৪টি গবেষণাপত্র ও প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!