ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থী নিহত 

রাবি প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১৯, ১৯ অক্টোবর ২০২২
ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থী নিহত 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ছাদের রেলিংয়ে বসে ফোনে কথা বলছিলেন শাহরিয়ার। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শাহরিয়ার মারা যান। 

নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!