[ শিক্ষা ]
জাবির হলে থাকতে পারবেন না ভর্তিচ্ছুরা
প্রীতিলতা হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে অবস্থান করতে পারবেন না।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ থেকে ১৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় ভর্তি পরীক্ষার্থী, তাদের আত্মীয়-স্বজনসহ বহিরাগত কেউ আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।
করোনাকালীন স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রসঙ্গত, এবছর বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে ভর্তি আবেদন জমা পড়েছে তিন লাখ সাত হাজার ৯৭৮টি। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ পরীক্ষার্থী।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!