[ শিক্ষা ]
৪ অক্টোবর খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল
(ফাইল ছবি)
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হল খুলছে আগামী ৪ অক্টোবর। তবে টিকা সনদ কার্ড (কমপক্ষে ১ ডোজ) ও আইডি কার্ড দেখিয়ে ছাত্রদের হলে প্রবেশ করতে হবে। অছাত্র, বহিরাগত হলে অবস্থান করতে পারবে না।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৩৫তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম। তিনি বলেন, আজ সকাল ১১টায় অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। যারা এখনো টিকা দেয়নি তাদের দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ থাকবে। ক্যাম্পাসে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!