ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ইউজিসির শিক্ষা ঋণ পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ৯ নভেম্বর ২০২০
ইউজিসির শিক্ষা ঋণ পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার

অনলাইন শিক্ষা কার্যক্রম সচল রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪ হাজার ৮০০ অসচ্ছল শিক্ষার্থীকে সুদবিহীন ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

সোমবার বিকেলে ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে স্মার্টফোন কিনতে আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে এই ঋণ বরাদ্দ দেয়ার কথা বলা হয়েছে। বিনা সুদে আট হাজার টাকা করে এই ঋণ পাবে তালিকায় থাকা প্রত্যেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় খোলার পর অথবা অধ্যয়নকালীন আসল টাকা চার কিস্তিতে বা এককালীন শিক্ষার্থীরা পরিশোধ করতে পারবে। 

বিশ্বজিৎ চন্দ ডেইলি বাংলাদেশকে বলেন,  করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি থাকবে। অনিশ্চিত এই পরিস্থিতিতে গত ২৫ জুন ইউজিসির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর এক সভায় অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর জুলাই থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে অনলাইনে ক্লাস শুরু হয়। কিন্তু ক্লাস শুরুর পর বিভাগভেদে প্রায় অর্ধেক শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশ নিচ্ছেন না। শিক্ষার্থীদের এই প্রতিবন্ধকতা দূর করার লক্ষেই এই ঋণের ব্যবস্থা করেছে ইউজিসি।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জন্য শুধু ঋণই নয়, পাশাপাশি ইন্টারনেটের সহজলভ্য প্যাকেজ সরবরাহের জন্য আমরা সিম কোম্পানিগুলোর সাথে কথা বলছি। খুব দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, গত বুধবার (৪ নভেম্বর) ইউজিসির এক ভার্চুয়াল সভায় দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিনা সুদে আট হাজার টাকা করে ঋণ দেয়ার সিদ্ধান্ত হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!