ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

তিনদিনের বাজুস ফেয়ার শুরু ৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৩, ১৯ নভেম্বর ২০২৪
তিনদিনের বাজুস ফেয়ার শুরু ৬ ফেব্রুয়ারি
ফাইল ফটো

তিনদিন ব্যাপী বাজুস ফেয়ার-২০২৫ শুরু হচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। দেশের ইতিহাসে চতুর্থবারের মতো জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৫ আগামী ০৬, ০৭ ও ০৮ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে এ মেলা অনুষ্ঠিত হবে।

বাজুস ফেয়ার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। বাজুস ফেয়ারের টিকিট মূল্য ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের মেলায় প্রবেশে কোনো টিকিট লাগবে না।

এবারের বাজুস ফেয়ারে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

Advertisement

বাজুস আশা করছে- বাজুস ফেয়ার-২০২৫ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: বাজুস
লিংক সফলভাবে কপি হয়েছে!