বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেন, সারাদেশের ৪০ হাজার জুয়েলারি ব্যবসায়ী পরিবার ও এরসঙ্গে জড়িত প্রায় ২৫ লাখ মানুষের দায়িত্বশীল ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সারাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানসহ সকল শিল্প-কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।
.png)
তিনি বলেন, সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে নিহত শিক্ষার্থী ও নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। হতাহতের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণের ব্যবস্থাসহ গুরুতর আহতদের চিকিৎসার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে বাজুস।